• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩
সর্বশেষ :
দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৯১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট ২০২৬) পাটকেলঘাটা থানার সেনপুর বাজারে আসাদুজ্জামানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৭ পিস ইয়াবাসহ মো. ফিরোজ সরদার (৩৫) ও শেখ সাবানুর রহমান (২৮)কে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো. ফিরোজ সরদার সেনপুর গ্রামের মো. সরফুদ্দিন সরদারের ছেলে এবং শেখ সাবানুর রহমান দাদপুর (চৌধুরীপাড়া) গ্রামের শেখ আব্দুল গফুরের ছেলে। উভয়েই পাটকেলঘাটা থানার বাসিন্দা।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাটকেলঘাটা থানা পুলিশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com