• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭
সর্বশেষ :
দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ১০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটায় পৃথক দুটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গত ৩০ জুলাই পাটকেলঘাটা গ্রামের বলফিল্ড মোড়ে সাত্তারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার টাকাসহ কালাচান মুন্সি (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি তৈলকুপি (বাজারপাড়া) এলাকার মৃত জাহাঙ্গীর মুন্সির ছেলে।

 

এর আগে ২৯ জুলাই কুমিরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে জনাব আলী মোড়লের বাড়ির সামনে উঠানে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২৩ হাজার ৩০০ টাকাসহ মো. মিজানুর রহমান ওরফে খোকন (৩৫)-কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কুমিরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের (মোড়লপাড়া) জনাব আলী মোড়লের ছেলে।

 

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com