সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ESKUF সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
র্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন টেলিফোন এক্সচেঞ্জের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে করে অবৈধ মাদক বহনের সময় ৮৫ বোতল ESKUF সিরাপসহ মো. সালাউদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত মুনতাজ আলীর ছেলে।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলারোয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://www.kaabait.com