• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫২
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা

দেবহাটা প্রতিনিধি / ১১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Oplus_131072

দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেবহাটা থানার কুলিয়া বাজার সংলগ্ন করিম মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজীকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক গাজী উত্তর কুলিয়া গ্রামের মৃত আমান গাজীর ছেলে।

 

পরে এসআই সাহিদুল আলম বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৬।

 

দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, আটক ব্যক্তি পুলিশের কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগে আরও ৯টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

পুলিশ জানায়, আটক আব্দুর রাজ্জাক গাজীকে ১৬ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com