• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২
সর্বশেষ :
সাতক্ষীরার বাইপাস সড়কে নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই পাটকেলঘাটায় ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে দুই গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা পিতার দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে মেয়ের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নিল প্রতারক শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বাল্কহেডসহ আটক ১, জরিমানা ৫০ হাজার দেবহাটা ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে দুই গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

দেবহাটায় সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ও শিমুলিয়া গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাজীরবাগান এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ।

 

হাদীপুর গ্রাম কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নওয়াপাড়া ইউনিয়নের সিডিও নীলাদ্রি বিশ্বাস, ইউপি সদস্য আসমান আলী, ডেরার জেলা ম্যানেজার আনজির হোসেন, ইউপি সদস্যা খাদিজা পারভিন কনা, সুশীলনের শিমুলিয়া গ্রাম কমিটির সভাপতি মোমিনুর রহমান, সুশীলনের সিপিপি রেজাউল ইসলাম, ইউপি সদস্যা ফরিদা পারভীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে হাদীপুর ও শিমুলিয়া গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ সময় প্রতিটি বাড়ি ও পরিবারকে পরিবেশবান্ধব ও নান্দনিকভাবে গড়ে তুলতে বাড়ির আঙিনায় সবজি বাগান তৈরি, সোলার প্যানেল স্থাপন, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে দুটি গ্রামই ভবিষ্যতে একটি আদর্শ, সবুজ ও জলবায়ু-সহনশীল গ্রাম হিসেবে গড়ে উঠবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com