সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ মো. রইচ উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে পাটকেলঘাটা থানাধীন পাটকেলঘাটা গ্রামের ইকো পার্কের পূর্ব পাশে কপোতাক্ষ নদের ব্রিজের নিচে সড়কের ওপর অভিযান চালায় থানা পুলিশ। এ সময় মো. রইচ উদ্দীনকে আটক করে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রইচ উদ্দীন পাটকেলঘাটা গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের এলাকার মৃত রেজ্জেক আলী খাঁর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০২, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে সোমবার (৭ সেপ্টেম্বর) সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
https://www.kaabait.com