সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা মোড় থেকে পৃর্ব শত্রুতার জের ধরে পৃর্ব পরিকল্পিত ভাবে মতিউর রহমান নামের এক কাঠ ব্যাবসায়ীর নিকট থেকে একটি হিরো হাঙ্ক মটরসাইকেল এবং নগদ ৬৫হাজার টাকা ছিনতাই এর ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী কামালনগর গ্রামের মতিউর রহমান জানান,তিনি গত ৩সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাইপাস সড়কের বকচরা মোড় এলাকা থেকে মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬৫হাজার টাকাসহ ওই মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
এঘটনায় জড়িত শফিকুল ইসলাম বর্তমানে কুখরালী কাঠালতলা এলাকায় বসবাসকারী আব্দুল খালেকের পুত্র বলে তিনি জানিয়েছেন। এসময় তার সাথে আরও দুই জন থাকলেও তিনি তাদেরকে চিনতে পারিনি। শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মজান্ডের অভিযোগ আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
মোটরসাইকেল ও টাকা ছিনতায়ের ঘটনাটি ৫দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারিনি। তবে এঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলে পুলিশের একটি দ্বায়িত্বশীল সুত্র জানিয়েছেন।
https://www.kaabait.com