• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯

দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

সবুজ ও সহনশীল গ্রাম, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ”—এই লক্ষ্যকে সামনে রেখে দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুরে এ উপলক্ষে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল হাই।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল।

 

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন।

 

অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর ও সুশীলগাতী গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়।

 

এ সময় প্রতিটি বাড়ি ও পরিবারকে পরিবেশবান্ধব ও সুন্দর করে গড়ে তুলতে বাড়ির আঙিনায় সবজি বাগান তৈরি, সোলার প্যানেল স্থাপন, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয়ভাবে সবুজায়ন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com