দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল উইনকেরেক্স মাদকসহ আব্দার আলী শাহ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার এসআই বেলায়েত হোসেন, এএসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের আব্দার আলী শাহের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা থেকে তাকে আটক করেন। অভিযানে স্থানীয় জনতাও পুলিশকে সহযোগিতা করে।
আটক আব্দার আলী শাহ বহেরা গ্রামের মৃত মারফত শাহের ছেলে।
এ ঘটনায় এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর-০৩।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।”
পুলিশ জানায়, মামলার পর শনিবার (১২ সেপ্টেম্বর) আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
https://www.kaabait.com