• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি

নিজস্ব প্রতিনিধি / ৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও বিশেষ সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ সরদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কল্যাণ ঘোষ, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, এডহক কমিটির সদস্য সমির ঘোষ, সাংবাদিক আব্দুল মোমিন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

শিক্ষা বৃত্তির অর্থ ও সনদ বিতরণকালে প্রধান অতিথি আব্দুল লতিফ সরদার বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল আর্থিক অনটনের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেই চিন্তা থেকেই ২০১৫ সাল থেকে আমি নিজ উদ্যোগে এই বৃত্তি প্রকল্প চালু করি। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছি। আগামীতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

 

অনুষ্ঠানের সভাপতি সহ অন্যান্য বক্তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে এমন দীর্ঘমেয়াদী সহায়তা সত্যিই প্রশংসনীয়। এ জাতীয় ধারাবাহিক পৃষ্ঠপোষকতা স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৫ সালে চালু হওয়া এই বৃত্তি প্রকল্পের অধীনে চলতি বছরেও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী সহ বিভিন্ন শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ ১,০০০ টাকার আর্থিক সহায়তার চেক ও সম্মাননা সনদপত্র প্রদান
করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com