• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠী, বাঘবিধবা ও সুন্দরবননির্ভর বনজীবীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অংশগ্রহণ ও প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও সমন্বয়ক ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, সিএমসি সভাপতি মাহমুদা খাতুন, সিএমসি সহসভাপতি জুলেখা খাতুন এবং উপজেলা প্রেস ক্লাবের সদস্য মোঃ আব্দুল আহাদ। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী আবু উবাঈদ হাসান এবং নিবন্ধ উপস্থাপন করেন ফিল্ড অফিসার আলফাতারা কাজল। সংলাপটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার দাশ।

 

আদিবাসী মুন্ডা ও বাঘবিধবাদের বিশেষ অন্তর্ভুক্তির ঘাটতি। এ উন্মুক্ত আলোচনায় ভিলেজ কনজারভেশন ফোরামের প্রতিনিধিরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সামাজিক নিরাপত্তা সেবার তথ্য ও সুযোগ আরও সহজভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। তারা সংলাপ থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন। যা যথাক্রমে- ঝুঁকিভিত্তিক উপকারভোগী শনাক্তকরণ, ইউনিয়নভিত্তিক প্রত্যন্ত এলাকায় নিয়মিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ক্যাম্প আয়োজন। সহজ ভাষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্য প্রচার,। বাঘবিধবা ও আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জন্য বিশেষ অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

 

অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা আরও শক্তিশালী করা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জবাবদিহিতা ও সমন্বয় বৃদ্ধি করা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে সাত ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ডও যুক্ত হচ্ছে। তবে বরাদ্দের তুলনায় উপকারভোগীদের চাহিদা অনেক বেশি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com