• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে খুলনাগামী বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বংশীপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস বংশীপুর লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন অ্যাডভোকেট আজিবর রহমানের বাড়ির সম্মুখে পৌছালে গাড়ির পাশ দিয়ে মোটরসাইকেলে বাসের সামনের ধাক্কা লাগে পড়ে যায় পরে পিছনের চাকা শুভঙ্করের মাথার (হেলমেট পরিহিত) উপর দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

 

স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com