• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪
সর্বশেষ :
মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প

দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

“শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বৃহষ্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক বিষয়ে ব্রিফ করেন সুশীলনের ম্যানেজার মামুন হোসেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাসের ম্যানেজার আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সুশীলনের শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়, পারুলিয়া ইউনিয়নের সুশীলনের সভাপতি লিটন ঘোষ বাপী, ইলিয়াস হোসেন, দেবহাটার সুশীলনের গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ। সভায় জানানো হয়, দেবহাটা উপজেলাতে মোট ৮৭জন শিশু শিশুশ্রমের সাথে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিকভাবে পাওয়া গিয়েছিল।

 

তাদের মধ্যে বেশিরভাগ শিশুর পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা ও বিভিন্নভাবে সহযোগীতা প্রদানের মাধ্যমে স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

এসময় ইউএনও মিলন সাহা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলাকে শিশুশ্রম মুক্ত করা সম্ভব। কোন কাজই একা বা একটি প্রতিষ্টানের মাধ্যমে করা সম্ভব হয় না। সেজন্য যার যার জায়গা থেকে একাজ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com