আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে পুলিশি পাহারায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন—রাজাপুর গ্রামের মৃত মহিউদ্দিন সানার ছেলে মুকুল সানা (৪০)। তিনি সন্ত্রাসবিরোধী আইনের এজাহারনামীয় আসামি। এছাড়া শ্রীউলা গ্রামের মো. জব্বার গাজীর ছেলে মো. শওকত গাজী ও তার স্ত্রী মোছা. মাছুরা খাতুন সিআর ৪০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে নাকতাড়া গ্রামের মাজেদ আলী কারিকরের ছেলে ফারুক হোসেন সিসি ৩৮৯/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
https://www.kaabait.com