• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০২
সর্বশেষ :
মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প

দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সখিপুর ইউনিয়ন পরিষদে রাইটস যশোর (RIGHTS Jessore)-এর বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’ (The Freedom Fund)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত “Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

 

সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজু পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুস আলী। এছাড়া ইউপি সচিব গোলাম রব্বানী, রাইটস যশোরের প্রজেক্ট অফিসার সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সভায় বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সার্বিক সমন্বয় করেন রাইটস যশোরের সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।
সভায় প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন সখিপুর ইউনিয়নকে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে পরিচালিত এ প্রকল্পের জন্য নির্বাচিত করায় রাইটস যশোরকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

বক্তারা শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা, ঝুঁকিপূর্ণ শিশু চিহ্নিতকরণ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় শিশু সুরক্ষায় ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

 

সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com