• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৫
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্যামনগরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম. সেলিম রেজা। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের প্রকৌশলী সাকিব হাসান।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিয়ার উদ্দিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, যোগাযোগের গুরুত্ব, জনসাধারণের চলাচল, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সড়কগুলোর সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোকে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনা, প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ এবং মাঠপর্যায়ের তথ্য যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আয়োজকরা জানান, গ্রামীণ সড়কের সঠিক তথ্যভিত্তিক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও বাস্তবসম্মত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com