• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫
সর্বশেষ :
দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা

দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা সরকারি বি.বি.এম.পি. ইনস্টিটিউশনের এসএসসি ২০২০ ব্যাচের কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের একটি যৌথ গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত হয়েছে। মেহেদী হাসান বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 

টেকসই উন্নয়নের লক্ষ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সাম্প্রতিক উদ্ভাবন নিয়ে আগামী ৫ ও ৬ ই ২০২৭ ইং ফেব্রুয়ারি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক সেমিনারে গবেষণাপত্রটি উপস্থাপনের জন্য মনোনীত করা হয়েছে। তিনজনের যৌথভাবে প্রস্তুত করা গবেষণাপত্রটির শিরোনাম— “Effect of Fine Aggregate Variation in Improving Concrete Performance”।

 

ইতোমধ্যে JICSD-২০২৭ কমিটির সেক্রেটারি ড. মুহাম্মদ মনোয়ার হোসেন গবেষণাপত্রটি সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত হওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছেন।

 

গবেষণাটিতে কংক্রিট তৈরিতে ব্যবহৃত বালি বা মিহি অ্যাগ্রিগেটের আকার, আকৃতি ও পরিমাণের তারতম্য কংক্রিটের গুণগত মান ও কর্মক্ষমতার ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা করা হয়েছে। পাশাপাশি কংক্রিটের উন্নত বন্ধন, পানি প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ফাটল কমানোর ক্ষেত্রে মিহি অ্যাগ্রিগেটের ভূমিকার বিষয়টিও গবেষণায় গুরুত্ব পেয়েছে।

 

মেহেদী হাসান দেবহাটা সরকারি বি.বি.এম.পি. ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও মিসেস মুরশিদা পারভীনের ছেলে। তাঁর এই গবেষণাভিত্তিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, মেহেদী হাসানের এই অর্জন দেবহাটার জন্য গর্বের বিষয়। তাঁরা তাঁর গবেষণাক্ষেত্রে আরও সাফল্য এবং ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com