• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৩
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

ইমদাদুল হক, পাইকগাছা খুলনা প্রতিনিধি / ১১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার বিকালে কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার, নূর-ই-রওশন, গোলাম মোস্তফা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস।

 

বক্তব্য রাখেন হিসাব রক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ ও আহসান হাবিব।

 

অনুষ্ঠানে কেন্দ্রের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য একেএম শফিকুল আলম রুবেল ২০১৬ সাল থেকে লোনাপানি কেন্দ্রে কর্মরত ছিলেন।

 

তাকে ইনস্টিটিউটের ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রে বদলি করা হয়েছে।

 

অনুষ্ঠানে কেন্দ্র প্রধান ড. আজহার আলী বলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল দীর্ঘ ১০ বছরের ও বেশি সময় অত্র কেন্দ্রে কর্মরত ছিলেন। কেন্দ্রের গবেষণা কার্যক্রমে তার অনেক অবদান রয়েছে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী কর্মস্থলের কাজকে সহজ এবং সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি বিদায়ী এ বিজ্ঞানীর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com