• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি / ২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ‘স্বাগতা ক্লিনিক’-এ অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজি বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

 

ভুয়া প্যাথলজিস্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচারকক্ষে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, রেজিস্টার্ড চিকিৎসক ও ডিপ্লোমাধারী নার্স না থাকা এবং হালনাগাদ বৈধ লাইসেন্স না থাকার অভিযোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মেডিকেল অফিসার (সিএস) ইসমত জাহান সুমনা এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী আশিক নেওয়াজ।

 

অভিযানকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্লিনিকটির বিভিন্ন অনিয়মের তথ্য পান। সরেজমিনে কোনো রেজিস্টার্ড চিকিৎসক বা ডিপ্লোমাধারী নার্স পাওয়া যায়নি। ক্লিনিকটির হালনাগাদ বৈধ লাইসেন্সও ছিল না বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

 

প্যাথলজি বিভাগে গিয়ে কর্মকর্তারা দেখতে পান, কোনো অনুমোদিত প্যাথলজি টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ক্লিনিকের ম্যানেজার অরুণ কুমার মণ্ডল নিজেই প্যাথলজির বিভিন্ন পরীক্ষা করতেন এবং রোগীদের রিপোর্ট দিতেন। তবে এ বিষয়ে তার কোনো সরকারি সনদ বা প্রশিক্ষণ নেই বলে তিনি স্বীকার করেছেন বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।

 

অপারেশন থিয়েটারেও গুরুতর অনিয়ম পাওয়া যায়। ওটি কক্ষের নির্ধারিত ব্যবস্থা না থাকা, অ্যানাস্থেসিয়া মেশিন না থাকা, অস্ত্রোপচারের পর রোগী বা নবজাতককে পর্যবেক্ষণে রাখার পৃথক কক্ষ না থাকা এবং ওটি রেজিস্টার সংরক্ষণ না করার তথ্য পাওয়া যায়।

 

তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি

 

এছাড়া অস্ত্রোপচারের পর রোগীর চিকিৎসা সংক্রান্ত নথিতে চিকিৎসকের স্বাক্ষর না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। নিয়ম অনুযায়ী চিকিৎসকের সঙ্গে সহকারী চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে নন-মেডিকেল কর্মীদের দিয়ে অস্ত্রোপচারের কাজ পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।

 

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “ক্লিনিকটিতে স্বাস্থ্যসেবার নামে রোগীদের জীবনঝুঁকির মধ্যে ফেলার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। ল্যাবে কোনো অনুমোদিত প্যাথলজি টেকনিশিয়ান ছিলেন না। ম্যানেজার নিজেই কোনো প্রশিক্ষণ বা সনদ ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা করতেন।”

 

অভিযান শেষে স্বাগতা ক্লিনিকের প্যাথলজি ও অপারেশন থিয়েটারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে সংশ্লিষ্ট কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন থেকে ওই ক্লিনিকে বহির্বিভাগে (আউটডোর) রোগী দেখা ছাড়া অন্যান্য চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে।

 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, “ক্লিনিকটিতে স্বাস্থ্যসেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণা ও জীবনঝুঁকি তৈরি করা হচ্ছিল। আমরা ওটি ও প্যাথলজি বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি।”

 

তিনি আরও বলেন, “রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ক্লিনিকের ম্যানেজার অরুণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের জন্য পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com