• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮
সর্বশেষ :
তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি

নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি / ২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় নগরঘাটা যুব কমিটির আয়োজনে জমজমাট ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পাঁচপাড়া দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

 

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও টানটান প্রতিদ্বন্দ্বিতায় পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার। চ্যাম্পিয়ন পাঁচপাড়া দলের টিম প্রধান ছিলেন ধানদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদ হোসেন।

 

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

নগরঘাটার এই হাডুডু টুর্নামেন্ট স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com