• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮
সর্বশেষ :
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জিএম আমিনুল হক / ২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চ্যানেল আই মাটি ও মানুষের কথা বলে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন ও বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই অদ্বিতীয়। আগামীতেও এই ইতিবাচক ভূমিকা দেশের কল্যাণে অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে চ্যানেল আইয়ের জয়যাত্রা।

‎
‎বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এভাবেই চ্যানেল আইয়ের কাছে নানা প্রত্যাশা ব্যক্ত করেন।

‎
‎‘সত্য সুন্দর প্রকাশে, চ্যালেন আই আটাশে’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।

 

‎স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।

‎
‎অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধূরী, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সংগীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, নারী নেত্রী জ্যোংন্সা দত্ত, মানবাধিকার কর্মী মাধব দত্ত, লেখক শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন,বিডিএফ প্রেসক্লাবের সভাপতি জি এম আমিনুল হক ও যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরা মৌ ও সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফোয়ারা রানী প্রমুখ।

‎
‎এসময় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
‎


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com