• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
Oplus_131072

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তদের সঙ্গে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আলোকসজ্জা এবং সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ বাবুসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা।

 

ওসি এইচ এম শাহীন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দেবহাটা থানা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি মণ্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের আগাম নিরাপত্তা তদারকি ও মণ্ডপে সরেজমিনে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন। তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

পরে ওসি এইচ এম শাহীন টিকেট মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ও প্রস্তুতির সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com