• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করেছে এসআরবি-৬। এ সময় ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর একটি অভিযানিক দল উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ফাতেমা খাতুনের ঘরের পাশ থেকে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দক্ষিণ কুলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করা হয়।

 

এ ঘটনায় এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ৩ অক্টোবর দেবহাটা থানায় মামলা করেন। মামলায় ফাতেমা খাতুন এবং একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩)কে আসামি করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় করা হয়েছে। মামলার নম্বর-০১, তারিখ-৩/১০/২০২৬।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, এসআরবি-৬-এর পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ফাতেমা খাতুনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com