• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮
সর্বশেষ :
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পুলিশ, জনগণ, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে মাদক, চুরি, জুয়াসহ সব ধরনের অপরাধ প্রতিরোধ করে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন।

 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

দেবহাটা থানার ওসি এইচ. এম. শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. এবাদুল ইসলাম নেতৃত্ব দেন।

 

সভায় স্থানীয় সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা করলে মাদক, চুরি, জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুকুল, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাংবাদিক মো. সিরাজুল ইসলাম, সখিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূর মোহাম্মদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান, জামায়াতের ইউনিয়ন সাধারণ সম্পাদক আফছার আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনু সরদার ও মো. রেজাউল, ওয়ার্ড জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সভায় ওসি এইচ. এম. শাহীন অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

উল্লেখ্য, দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, চুরি, জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে দেবহাটা থানা পুলিশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com