• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৮
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Oplus_131072

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রথমে একটি র‍্যালি বের করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল এবং দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

 

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com