সুন্দরবনে অভিযান পরিচালনা করে ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ০৭টি ওয়াকিটকি ও ০৬টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে এসআরবি-৬।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসআরবি-৬এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম এ তথ্য জানান।
এসআরবি-৬ জানায়, সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় গত ০৯ অক্টোবর দ্বিতীয় দফায় সুন্দরবনে সক্রিয় “আলিফ বাহিনীর” দুটি গ্রুপের মোট ১৫ জন সদস্য এসআরবি-৬ এর কাছে আত্মসমর্পণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গত তিন দিন ধরে অভিযান চালিয়ে ০১টি বিদেশি শটগান, ০৪টি দুনলা বন্দুক, ০৯টি ওয়ান শুটারগান, ২৭৪ রাউন্ড তাজা গুলি ও ২৩টি খালি কার্তুজ, ০৭টি ওয়াকিটকি সেট, ০৬টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।
সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের দস্যুতার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে এসআরবি-৬ এর অভিযান অব্যহত থাকবে বলেও জানান।##
https://www.kaabait.com