• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বেনীয়াখালী (মির্জাপুর) গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে জবরদখল করে গাছ কাটা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিরাপদ সেন (৬৬)।

‎
‎অভিযোগকারী নিরাপদ সেন বেনীয়াখালী (মির্জাপুর) গ্রামের মৃত সুরেন্দ্র নাথ সেনের ছেলে। লিখিত অভিযোগে তিনি একই এলাকার মৃত গুরুপদ সেনের ছেলে তুলসী দাস সেন (৫৮) ও আলীবদ্দী সরদার (৬২)-কে বিবাদী করেছেন।

‎
‎অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা তাঁদের তফসিলভুক্ত জমিতে প্রবেশ করে গাছ কাটার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি মারধর, হাত-পা ভেঙে দেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‎
‎নিরাপদ সেন আরও অভিযোগ করেন, বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে যেকোনো সময় মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অভিযোগের পক্ষে তিনি তিনজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।

‎
‎অভিযোগপত্রে জমির বিবরণ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার মির্জাপুর মৌজার এসএ খতিয়ান নম্বর ২৩৭, বিআরএস খতিয়ান নম্বর ১৭৯ এবং ৩৫২ নম্বর দাগের কথা উল্লেখ করা হয়েছে। মোট ৬ দশমিক ৪০ শতক জমির মধ্যে ৪ দশমিক ৮০ শতক নিয়ে বিরোধের কথা জানানো হয়েছে।

‎
‎এ ঘটনায় নিরাপদ সেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

‎
‎এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাবিবুর রহমান ৩১ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে দেখে আপাতত কর্তনকৃত গাছ হেফাজতে নেন। বিস্তারিত তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলীমদ্দী সরদার জানান- আমি ১সপ্তাহ আগে এই জমি কিনেছি, তাই জমি থেকে গাছ কর্তন করছি।
‎


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com