• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬
সর্বশেষ :
এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘সত্য প্রচারে এগিয়ে’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং জনমানুষের অধিকার ও প্রত্যাশার কথা জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার নিয়ে পত্রিকাটির এই পথচলা শুরু হলো।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টার পদ্মা হলরুমে এক বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

পত্রিকাটির সম্পাদক আবু বক্কর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব। তিনি পত্রিকার লোগো ও সার্বিক উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, সম্পাদক আবু বক্করের নেতৃত্বে এবং বস্তুনিষ্ঠ সম্পাদনায় পত্রিকাটি অচিরেই সাতক্ষীরার এক নম্বর দৈনিকে পরিণত হবে। এরপর তিনি পত্রিকাটির শুভ উদ্বোধন ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,“পত্রিকাটি যেন প্রকৃত অর্থে সাধারণ মানুষের মুখপাত্র হয়ে ওঠে।” তিনি সাতক্ষীরার অপার সম্ভাবনা, মানুষের নিত্যদিনের সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নির্ভয়ে ও সাহসিকতার সাথে তুলে ধরার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষের স্বপ্ন, সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো এই পত্রিকার পাতায় নিখুঁতভাবে ফুটে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।

 

জেলা তথ্য অফিসার তাঁর বক্তব্যে বলেন, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক উন্নয়ন তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। দক্ষ ও প্রজ্ঞাবান সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাতক্ষীরার উন্নয়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় আলহাজ্ব আব্দুর রউফ বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সাতক্ষীরায় সংবাদকর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ সম্পূর্ণ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে জায়গা করে নেবে—এটাই সকলের প্রত্যাশা।

 

বক্তারা আশা প্রকাশ করেন যে, ‘দৈনিক সাতক্ষীরা খবর’ সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জন করবে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com