• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭
সর্বশেষ :
এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন

অনলাইন ডেস্ক / ২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। রাজনৈতিক অবস্থান, আদর্শিক বিচ্যুতি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের জেরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দল ছাড়ার ঘোষণা দেন তিনি।

 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সামান্তা শারমিন। পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’

 

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, দলের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ ও রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য প্রায় এক বছর ধরে চেষ্টা করেছেন। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে শুরু থেকেই তাঁর আপত্তি ছিল। তাঁর মতে, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো বিবেচনাতেই এনসিপির মিত্র হওয়ার যোগ্য নয়। এ ধরনের জোটের জন্য দলকে কঠিন মূল্য দিতে হতে পারে বলেও তিনি সতর্ক করেছিলেন।

 

সামান্তা শারমিনের ভাষ্য, গত ১১ মাসে দলের অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি দলীয় ফোরামে আলোচনা, বিতর্ক এবং মতাদর্শিক সংগ্রামের মাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন।

 

তিনি মনে করেন, কোনো রাজনৈতিক দল ভুল পথে এগোলে একজন সদস্যের দায়িত্ব হলো সংগঠনের ভেতরে থেকেই সেই অবস্থান পরিবর্তনের চেষ্টা করা। এ কারণেই এতদিন পদত্যাগ না করে দলের অভ্যন্তরে থেকে নিজের অবস্থান তুলে ধরেছেন।

 

তবে দীর্ঘ প্রচেষ্টার পর এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আস্থা হারিয়েছেন বলে জানান তিনি। সামান্তা শারমিন বলেন, ‘আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম, কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না।’

 

পদত্যাগের সময় নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, ভবিষ্যতে জামায়াতের সঙ্গে জোট ভেঙে দিলেও এনসিপি প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি গড়ে তুলতে পারবে কি না, তা নিয়ে তাঁর সংশয় রয়েছে।

তিনি আরও লেখেন, ‘দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না, বরং বাধা হয়ে দাঁড়াবে।’

 

এদিকে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্য এবং অভ্যন্তরীণ আলোচনার বিষয়গুলোও সামনে আনার ইঙ্গিত দিয়েছেন সামান্তা শারমিন। এসব বিষয়ে দলের সদস্যদের পাশাপাশি দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদেরও বিস্তারিত জানাতে চান তিনি।

 

তবে সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে এনসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com