ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
শনিবার (৭ নভেম্বর) বিকালে শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রয়ী বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহির ডাবলু, সাতক্ষীরা পৌর সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, আলহাজ্ব কাজী আলাউদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালিটি শহরের মুজাহার পাম্পের সামনে থেকে শুরু হয়ে সংগীতা সিনেমা হলের পাশে হোটেল টাইগার প্লাসের সামনে গিয়ে শেষ হয়।
এই ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তাই প্রতিবছর এ দিনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।
https://www.kaabait.com