• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের

দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

“নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে সপ্তমবারের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

শনিবার সকাল ৯টায় উপজেলার পারুলিয়া ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির উদ্বোধন করা হয়। এতে ফেয়ার মিশনের ৩৬টি শাখা ইউনিটের প্রায় ৬০০ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালির মাধ্যমে মাদকের ভয়াবহতা তুলে ধরা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহম্মেদ (বিপিএম), বাংলা একাডেমির সহকারী পরিচালক শাহেদ মনতাজ, ঢাকার হোমিও স্বাস্থ্যের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, দেবহাটা থানার এসআই শহর আলী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

র‌্যালিটি কোমরপুর, পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পথিমধ্যে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

 

পরে পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট অহিদুল ইসলাম অপু।

 

উল্লেখ্য, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের উদ্যোগে প্রতিবছর মাদকবিরোধী এ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। ধারাবাহিক এ আয়োজনের মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com