• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১
সর্বশেষ :
সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি / ২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের রুমের দরজা বন্ধ করে এক রোগীকে ধ-র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান (২৪) সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এালকার নজরুল ইসলামের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিংসক দেখাতে যান ওই গৃহবধু। টিকিট কেটে চিকিংসক দেখানোর পর চিকিৎসক কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। এরপর বেলা ১২টার পর ওই নারী প্যাথলজি বিভাগে গেলে এখন হবে না বলে জানানো হয়।

 

পরবর্তীতে প্যাথলজিতে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করবেন বলে নারীকে আশ্বস্ত করেন।

 

আরও জানা যায়, মাহমুদুল হাসান নারীকে প্রসব (ইউরিন) নিয়ে আসার কথা বলেন। প্রসব আনতে গেলে প্যাথলজির রুমের দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর জোরপূর্বক তাকে ধ-র্ষণ করেন। ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরে নারী তার স্বামীকে সঙ্গে এনে থানায় মামলা করেছেন।

 

সাতক্ষীরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে গৃহবধূ মামলা করেছেন। ওই ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই গৃহবধুর মেডিকেল পরীক্ষার জন্য পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। মঙ্গলবার দুপুরে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আমরাও ব্যবস্থা নেব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com