• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭
সর্বশেষ :
গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা

অনলাইন ডেস্ক / ২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।

 

সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।

 

শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিনগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে চুরি করতে সিঁধকেটে ভেতরে প্রবেশ করেন বাবুল বিশ্বাস। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানায়ীরা এগিয়ে আসেন। এসময় বাবুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে।

 

 

স্থানীয় গ্রাম পুলিশ গৌতম বলেন, ‌‘চুরি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে কে বা কারা মেরেছে বলতে পারব না।’

 

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com