• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সারাদেশে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

 

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।

 

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই ও ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান।

 

বক্তারা বলেন, সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজারে বাজারে বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি পালিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com