• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩
সর্বশেষ :
দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার দেবহাটায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেবহাটা থানার সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পুলিশিং কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে এবং দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, সেক্রেটারি এইচএম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,এবং উপজেলা কর্মপরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান অন্যান্য নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অপরাধপ্রবণতা চিহ্নিত করা এবং অপরাধীদের সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করা সহজ হবে। সমাজে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে।

 

তারা আরও বলেন, কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে জানাতে হবে। এতে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

 

সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com