• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩
সর্বশেষ :
ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ

ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক

জিএম আমিনুল হক / ১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎সাতক্ষীরা সদরের ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২৭ নভেম্বর শুক্রবার গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলার আয়োজন করা হয়েছে।

‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ তাকদীর আহসান রুবেল। সভাপতিত্ব করেন ইউপি সদস্য আলহাজ্ব মো.আনিছুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাবিবুর রহমান, অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কবির হোসেন, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন (মিঠু), সাবেক সভাপতি মোঃ কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (বাবু), সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজান সিরাজ, মেম্বর পদপ্রার্থী মোঃ আহেদুজ্জামান শামীম সানা ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইউছুপ মোড়ল।

‎
‎অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল্লাহ সানা মোঃ সাইফুল্লাহ, সহিদুল ইসলাম ও আসাদুল ইসলাম। আয়োজন করেন দিদারুল ইসলাম খোকা সহ ৮নং ধুলিহর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে  তাকদীর আহসান রুবেল বলেন-লাঠি ও সার্কাস খেলা গ্রামবাংলার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী খেলা। এই খেলাধুলা মানুষের মনের খোরাক জোগায়।

 

খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। তাই মাদক ও জুয়া থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। সেজন্য মানুষকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন।

 

তিনি এসময় খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং চমৎকার আয়োজনের জন্য আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানান।
‎


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com