• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯
সর্বশেষ :
দেবহাটার ঈদগাহ বাজারে ভারসাম্যহীন মহিলার মৃ*ত্যু সাতক্ষীরায় নির্ধারিত সময়সূচি মেনে শুরু আম পাড়া, আগাম সংগ্রহে কড়াকড়ি শ্যামনগরে অ*পহ*রণের ৪৮ ঘণ্টা পর পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩ গোপালগঞ্জে বজ্রপাতে সাতক্ষীরার কৃষকের মৃ*ত্যু ব্রহ্মরাজপুর সাহাপাড়ায় অ_সামাজিক কার্যকলাপে অ*তিষ্ঠ এলাকাবাসী পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দেবহাটার পল্লীতে অ*গ্নি*কা*ণ্ড: ক্ষ*তিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ শ্যামনগরে কলেজছাত্রের রহ*স্য*জনক মৃ*ত্যু

নতুন ৩ ফিচার টেলিগ্রামে যুক্ত হলো

প্রতিনিধি: / ৮২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: বর্তমানে হোয়াটসঅ্যাপের পাশাপাশি অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। সময়ের সঙ্গে বাড়ছে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা। যার ফলে নতুন নতুন আকর্ষণীয় ফিচার এনেছে এই মেসেজিং অ্যাপটি। এবার নতুন তিনটি ফিচার যুক্ত করেছে। এই ফিচারগুলো যুক্ত হওয়ায় টেলিগ্রাম ব্যবহার আগের থেকে অনেকটাই সহজ হবে। প্রথমটি হলো ভিউ ওয়ানস ফিচার। এখন থেকে ভয়েস ও ভিডিও মেসেজ পাঠানোর ক্ষেত্রে ‘ভিউ অনলি ওয়ানস’ ফিচারটি ব্যবহার করা যাবে। ‘ভিউ অনলি ওয়ানস’ ফিচার ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও প্রাপক খুলে দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া পাঠানো ছবি বা ভিডিওগুলো প্রাপকের ফটো গ্যালারিতেও সংরক্ষিত হয় না। ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা যায়। এখন ভয়েস মেসেজের অপশনটি নিয়ে এসেছে অ্যাপটি। দ্বিতীয় ফিচারটিতে আপনি ভিডিও এবং অডিও মেসেজ পাঠানোর সময় পজ করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি পজ করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন। তৃতীয় ফিচারটি হলো রেড টাইম কন্ট্রোল এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনো মেসেজ পাঠালেন, তারপরে রেড টাইম কন্ট্রোল সেট করে দিলেন। এতে যে মেসেজটি পাঠিয়েছেন তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য সময় নির্ধারণ করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com