• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২
সর্বশেষ :
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা

মংলা সুন্দরবনে পথ হারিয়ে ৯৯৯ এ ফোন, ৩১ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধি: / ৪৩১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট: প্রায় ৩ ঘণ্টা পর জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সুন্দরবনের করমজলে বিপদে পড়া একত্রিশ পর্যটককে উদ্ধার করেছে মোংলা থানা-পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম’র সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ একত্রিশ জনের একটি দল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবনের করমজলে ভ্রমণে যায়। বনে প্রবেশের কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলে। কিশোরদের মধ্যে ফেরদৌস বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯ এ খবর দেয়। সেখান থেকে তারা সরাসরি মংলা থানায় কথা বলিয়ে দেয়। ফেরদৌস জানায় তার ফোনে চার্জ নাই তাই আমি আরো দুটি মোবাইল নাম্বার সংগ্রহ করি। এর পর মোবাইলে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মিলে। তারা লোকালয় থেকে গভীর বনে ডুকে পড়ছিল।
কিশোর ফেরদৌস জানায়, তার মোবাইলে ব্যালেন্স ছিল না। কিন্তু সে জানতো ব্যালেন্স না থাকলেও ৯৯৯ এ ফোন করা যায়। তাই সে বুদ্ধি খাটিয়ে ৯৯৯ ফোন করে সহযোগিতা চায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com