• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৮
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত

প্রতিনিধি: / ৫০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এ কর্মসূচীর
আয়োজন করে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার
মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট
বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি
ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, ওসি
(অপারেশন) রঞ্জন কুমার গাইন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা
ছামিউল আলম। সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারম বিল্লাহ’র
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, আনসার ও ভিডিপি
প্রশিক্ষক আলতাপ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ,
সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, শিক্ষার্থী আনিকা ও হাওয়া
খাতুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com