• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৮
সর্বশেষ :
তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন তালায় সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আটক

পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলের চেষ্টার অভিযোগ

প্রতিনিধি: / ৫৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলে ব্যার্থ হয়ে খুন জখমের হুমকি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানিমুন কিয়া গ্রামের মৃত্যু ছালাম হাওলাদারের ছেলে শওকত হাওলাদার ইজারা নিয়ে ৭০ বিঘা জমিতে ৩ বছর ধরে মৎস্য চাষ করে আসছে। তিনি মালিকনায় ২৪ বিঘা, সোনারতরী সমিতির নিকট হতে ১৮ বিঘা ও পানিউন্নয়ন বোর্ডের এফসিডিআরের ২৭ বিঘা জমি নিয়ে মৎস্য চাষ করছেন। গত শুক্রবার সকাল ১১ টার দিকে একই এলাকার কুমারেশ মন্ডল (৪৫), রথিন মন্ডল (৪৮), মানষ মন্ডল (৪২), বিধান মন্ডল (৫০), বিদ্যুৎ মন্ডল (৪৮), তারক মালী (৫০) মৎস্য ঘেরে প্রবেশ করে দখল করার চেষ্টা করলে লোকজন বাঁধা দেয়। সে সময় তারা আমাকে সহ আমার লোকজনকে মারপিট করতে উদ্ধত হয়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে জীবন নাশের হুমকি দেয়। বর্তমানে তারা জবর দখলের কার্য্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয় কুমারেশ মন্ডল, রথিন মন্ডল জানান, সোনারতরী সমিতির এফসিআর ও কিছু মালিকানা জমি আমরা ইজারা নিয়েছি। সে জমিতে আমরা বাঁধ দিয়েছি। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com