• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

মোরেলগঞ্জে তাতীলীগ নেতার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক তাতীলীগ নেতার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড তাতীলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ফকির এর দোতলা বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘরের সাথে থাকা একটি ওষুধের দোকান ও একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান পুড়ে গেছে।

দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার রাতে ওই ঘরে তার ভাগনে মোটরমাইকেল চালক মো. সজল(২৫) একাকী ঘুমিয়ে ছিল। রাত ৩ টার দিকে আকস্মিকভাবে ঘরে আগুন জ্বলতে দেখে। পরিকল্পিতভাবে শত্রু পক্ষের লোকেরা ঘরে অগ্নিসংযোগ করেছে। এতে তার কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com