• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১১
সর্বশেষ :
শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড়

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অবন্তিকা

প্রতিনিধি: / ৬১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছায় পারিবারিক কবরস্থানে বাবা অধ্যাপক জামাল উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে কুমিল্লা সরকারি কলেজ মাঠে অবন্তিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম আবু মুসার ইমামতিতে এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূরুর রহমানসহ অবন্তিকার ছোট ভাই জারিফ জাওয়াত অপূর্ব, জবি আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান সান, কুমিল্লা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান নূর মোহাম্মদ খানসহ কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। পরে বিকেল পৌনে ৪টার দিকে শাসনগাছা জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার দাফন কাজ শেষ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com