• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

সোহিনী ফটোশুট করে আলোচনায়

প্রতিনিধি: / ৩৫৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিনোদন: বর্তমান সময়ের অভিনেত্রী কিংবা অভিনেতারা সব সময় আলোচনায় থাকতে চান। এই জন্য ঘরের কথাও তারা ফাঁস করে দেন। অন্য দিকে এক্কেবারে খোলামেলা পোশাকে অভিনয় করতেও আপত্তি করেন না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ক্যারিয়ারে বেশ কিছু টেলিভিশন নাটক-সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন তিনি। তবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন বহুবার। এবার এবার খোলামেলা ফটোশুটে অংশ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন সোহিনী। স¤প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কয়েকটি ছবি ও রিল শেয়ার করেছেন সোহিনী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিরহ’। সোহিনীর পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়— শরীরের উর্ধাঙ্গে কাপড়ের লেশমাত্র নেই। গলায় একগুচ্ছ ফুলের মালা দিয়েই শরীর ঢেকেছেন। সঙ্গে পরেছেন মেরুন রঙের লেহেঙ্গা। জানা গেছে, একটি ফটোশুটের জন্য এমন লুকে ধরা দিয়েছেন সোহিনী। আর সেটা নিয়েই জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। এদিকে সোহিনীর এমন আবেদনময়ী লুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ। আবার কেউ কেউ তাকে কটাক্ষ করেছেন। অন্যদিকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন অনেকেই। আগুনের ইমোজি দিয়ে একজন লিখেছেন, আপনি সোহিনী সরকার নাকি সাহসী সরকার। আরেক নেটিজেন লেখেন, বাংলা সিনেমায় অনেক সুন্দর অভিনেত্রী থাকলেও তাদের মধ্যে আপনি একদমই আলাদা। আপনার সৌন্দর্য খুবই মায়াময়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com