• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০২
সর্বশেষ :
শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড়

পাইকগাছায় কবরস্থানের নামে জমি দখল চেষ্টার অভিযোগ

প্রতিনিধি: / ৬৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কবরস্থানের নামে ভোগদখলে থাকা পৈত্রিক
সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ
হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে,
উপজেলার পুটিমারী মৌজার ৩১নং খতিয়ানের ৫২৭ হতে বিভিন্ন দাগের নালিশী

আংশিক সম্পত্তি নিয়ে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত
বক্স শেখের ছেলে ইমদাদুল শেখ এর সাথে একই এলাকার মৃত কেরামত আলী শেখ এর
ছেলে জামাল হোসেন শেখ ও উপজেলার পুটিমারী গ্রামের গণি সরদারের ছেলে
জাহিদুল সরদারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে
জামাল শেখ গংরা কবরস্থানের নামে গত ২৮ জানুয়ারী সকাল ১০টার দিকে বহিরাগত
লোকজন নিয়ে নালিশী সম্পত্তিতে প্রবেশ করে ঘেরা-বেড়া দিয়ে কবরস্থানের সাইন
বোর্ড টানিয়ে জবর দখলের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানা
পুলিশের এসআই ওয়াহিদ বলেন জামাল-জাহিদুলরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নালিশী
জমিতে কবরস্থানের নামে ঘেরাবেড়া দিয়েছে। দু’পক্ষকে নিয়েই বিষয়টি
শান্তিপূর্ণ চেষ্টা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com