• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭
সর্বশেষ :
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সং*ঘ*র্ষ-গুলিবর্ষণ, নি*হত বেড়ে ২ সেবার অঙ্গীকার নিয়ে কাদাকাটির মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বাচ্চু চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা খুলনা জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০, ইয়াবা জব্দ দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

ব্রাজিল বাংলাদেশকে ৪৯৫ টাকায় গরুর মাংস দিতে চায়

প্রতিনিধি: / ৪৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা আগামী ৭-৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। এ সফরে তার সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে রয়েছে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি। সূত্র জানায়, মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় তোলেন। ২০২৩ সালে বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করেছে ব্রাজিল। দেশটি গত কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছে। এক্ষেত্রে প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলার অর্থাৎ ৪৯৫ টাকায় বাংলাদেশকে দিতে চায় ব্রাজিল। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সে দেশের গরুর মাংস রপ্তানিকারক সমিতির একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে। দুই দিনের সফরে মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com