• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭
সর্বশেষ :
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ১৯৮৫ থেকে জীবনের সঙ্গে লড়াই, ভরসা শুধু আল্লাহ তালার খবর এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

ট্রাক-বাস সংঘর্ষে বলিভিয়ায় নিহত ১৪

প্রতিনিধি: / ৫০০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিদেশ : বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলের একটি হাইওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আরো দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় পুলিশ সদস্য জুলিও লরেয়া জানান, নিহতদের মধ্যে এক শিশুসহ ৯ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তিনি জানান, ট্রাকটির চালক বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি লবণ বোঝাই করা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বলিভিয়ার অরুরো ও পোটোসি বিভাগের সঙ্গে সংযুক্ত একটি হাইওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় আরেক পুলিশ সদস্য অ্যাদেত ক্যাব্রেরা দুর্ঘটনাস্থল থেকে টিভি চ্যানেল রেড ইউনো-কে বলেন, ‘লেন মেনে গাড়ি না চালানো, দ্রæত গতি এবং সতর্কতার অভাবে এই দুর্ঘটনা ঘটে। ’ ক্যাব্রেরা আরো জানান, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ট্রাকের চালককে পুলিশ পাহারায় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। বাসে চালকসহ মোট ১৫ জন যাত্রী ছিল। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com