• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

গ্রামীণফোন নেটওয়ার্ক আরও শক্তিশালী করল

প্রতিনিধি: / ৮৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

আইটি: রমজান ও ঈদুল ফিতরের সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে নেটওয়ার্ক শক্তিশালী করলো গ্রামীণফোন। নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক ডেটা এবং এআই-চালিত বিভিন্ন সল্যুশন বাস্তবায়ন করেছে শীর্ষ অপারেটরটি। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো সংযোগের রূপান্তরকারী শক্তির মাধ্যমে কমিউনিটির ক্ষমতায়ন। আমরা সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিদ্ধ। গ্রাহকরা যেন প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থেকে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, এ জন্য উন্নত এআই প্রযুক্তি, শক্তিশালী অবকাঠামো এবং গ্রাহককেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে নিরবচ্ছিন্ন ডেটা ও ভয়েস সেবা প্রদানে নিবেদিতভাবে কাজ করছে গ্রামীণফোন। তিনি আরও বলেন, আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তি ও ভবিষ্যতের নেটওয়ার্ক তৈরিতে বিনিয়োগের মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের পাশাপাশি দেশের এক নম্বর নেটওয়ার্ক প্রদানকারী হিসেবে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করছি আমরা। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে সংযোগ। এ ছাড়া ঈদ উদযাপনের সময় দেশব্যাপী যেসব স্থানে নেটওয়ার্কের সক্ষমতা বাড়নো প্রয়োজন, এমন সব হটস্পট চিহ্নিত করেছে গ্রামীণফোন। গ্রাহকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিতে কৌশলগতভাবে শপিং মল, হাইওয়ে ও ট্রান্সপোর্ট হাবের মতো এলাকায় অতিরিক্ত নেটওয়ার্ক কভারেজ প্রদানে রিসোর্স বণ্টন করেছে অপারেটরটি। আবহাওয়া পরিস্থিতি অনেক সময় নেটওয়ার্কের সক্ষমতার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলা ও নির্বিঘœ গ্রাহক সেবা নিশ্চিত করতে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে গ্রামীণফোন। গ্রামীণফোন জানিয়েছে, ঈদের আনন্দে গ্রাহকদের নির্বিঘœ সংযোগ নিশ্চিত করতে অপারেটরটি নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে একটি ডায়নামিক ক্যাপাসিটি সেটআপ বাস্তবায়ন করা হয়েছে। সেটআপটির মাধ্যমে এআই প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের ভৌগোলিক অবস্থান পরিবর্তন এবং ব্যবহারের প্রয়োজনের পূর্বাভাস পাবে গ্রামীণফোন। এভাবে কার্যকর উপায়ে গ্রাহকদের চাহিদা জেনে তা পূরণ করতে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন সেবা এবং সেরা গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করছে গ্রামীণফোন। নিরবছিন্ন ডেটা ও ভয়েস সেবা প্রদানের লক্ষ্যে ডেটা এবং এআই প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে নিজস্ব নেটওয়ার্ক সল্যুশন ডিজাইন করেছে অপারেটরটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com