• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সং*ঘ*র্ষ-গুলিবর্ষণ, নি*হত বেড়ে ২ সেবার অঙ্গীকার নিয়ে কাদাকাটির মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বাচ্চু চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা খুলনা জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০, ইয়াবা জব্দ দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে পরাজিত করব: ওবায়দুল কাদের

প্রতিনিধি: / ৪৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুজিবনগর দিবসে আওয়ামী লীগের শপথের কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী, সব অপশক্তি যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক; তাদের আমরা পরাজিত করব। বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের এই দিনে আমরা শপথ নেবো- মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে ২১০০ সালের বদ্বীপ বাংলায়। এটাই হোক আমাদের শপথ। তিনি আরও বলেন, আজকের এই দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করবো, পরাভ‚ত করবো, প্রতিহত করবো। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তরণ অভিমুখে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com