• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান

ফকিরহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রতিনিধি: / ৩৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মনতোষ রায় কেষ্ট, কাজি আজহার আলি কলেজের প্রভাষক আহসান টিটু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সোনার বাংলা গড়তে পথ দেখাবে। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com