• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

রোহিত ভারত-পাকিস্তান টেস্ট নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৩৩১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: রাজনৈতিক বৈরিতাকে ছাপিয়ে এখনও ভারত-পাকিস্তান ক্রিকেটে মিত্রতা ফেরেনি। ২০১২ সালের পর থেকে কেউ কারও মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। সবশেষ দুই দলের দেখা হয়েছে অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। গত বছর তো ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না চাওয়ায় শ্রীলঙ্কায় হয়েছে টুর্নামেন্ট। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক আলাপে জানালেন, বিদেশের মাটিতে প্রস্তাবিত ইন্দো-পাক টেস্ট সিরিজ হলে তা হবে দারুণ। এক ইউটিউব চ্যাট শোতে সাবেক দুই অস্ট্রেলীয় ও ইংলিশ অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে আলাপে এই কথা বলেন রোহিত। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ খেললে পাঁচ দিনের ক্রিকেটের জন্য কল্যাণকর হবে কিনা প্রশ্নে তার জবাব, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি এটা। তারা ভালো দল, দুর্দান্ত বোলিং লাইন আপ, প্রতিদ্ব›িদ্বতাও হয় তীব্র। যদি বিদেশের কন্ডিশনে খেলা হয়, সেটা হবে দারুণ।’ ৩৬ বছর বয়সী ওপেনার আরও বললেন, ‘আমার ভালো লাগবে। দুই দলের মধ্যে দারুণ লড়াই হবে। তাহলে কেন নয়?’ অস্ট্রেলিয়া তাদের মাটিতে ভারত ও পাকিস্তানের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। ২০০৭ সালের পর থেকে সাদা পোশাকে দুই দলকে মুখোমুখি লড়তে দেখা যায়নি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com